| মফস্বল সংবাদ | ||
অযৌক্তিক সুদের ভারে নিঃস্ব বৃহত্তর নোয়াখালীর কয়েক হাজার পরিবার উপজেলার অনেকে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে এলাকা ছেড়েছে। ঋণ খেলাপি ওদুদ জানান, আমি চারটি এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছি, আর এই ঋণের প্রায় সব টাকা পরিশোধ করলেও অতিরিক্ত সুদের টাকার কারণে ঋণ পরিশোধ করতে হিমসিম খাচ্ছি। কোন কারণে ২/১ সপ্তাহ কিস্তির টাকা দিতে না পারলে এনজিওর কর্মী ও কর্মকর্তারা ১০/১২ জন ঝাঁক বেঁধে বাসায় এসে জুলুম অত্যাচার চালায়। এমনকি টাকা দিতে না পারলে অকথ্য ভাষায় গালাগালি করে। তারপরও কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে উকিল নোটিশ দিয়ে মামলা মোকদ্দমার ভয়-ভীতি প্রদর্শন করেন। এ ব্যাপারে উপজেলার বিভিন্ন এনজিওর কর্মীর সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঋণ বিতরণ ও আদায় করতে না পারলে চাকরি থাকবে না। তাই যে কোন উপায়ে টার্র্র্গেট অনুযায়ী ঋণ বিতরণ করতে হবে। আবার ঐ ঋণের টাকা প্রতি সপ্তাহে ঠিকমতো আদায় না করতে পারলে আমাদের মাসিক বেতন থেকে কেটে নেয়া হয়। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে বিভিন্ন চাপ প্রয়োগ করে ঋণের কিস্তির টাকা আদায় করার চেষ্টা করে থাকি। এতে অনেকে বিরক্ত মনে করেন। তাতে আমাদের অপরাধ কি। |
||
